উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের অন্যতম বিদ্যাপীঠ উদয়ন শিশু বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ  বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ে হলরুমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসাইন, আবু সাঈদ কাউসার ও অন্যরা। শিক্ষিকদের মধ্যে উপস্থিত গুলশান আরা, জান্নাতুল ফেরদাউস, মিলি আচার্যী, সাবিনা ইয়াসমিন, সেলিনা জাহান, রওশন আরা, চিত্রা ভঞ্জ, কুলসুমা আক্তার, সোলাইমান হোসেন, নাছরিন আক্তারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মী শিক্ষক মাওঃ মাহমুদুল হাছান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম