চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের গণফোরামের সভাপতি ও ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আহসান ছৈয়ালের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা গণফোরাম।
এক শোক বার্তায় জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে দীর্ঘদিন ১নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। তিনি মৎস্য ব্যবসার সাথে জড়িত ছিলেন । আহসান মেম্বার নামে এলাকার সবাই চিনতো তাকে।
শুক্রবার দুপুরে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) । রাতেই তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় । জানাযায় স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, গণফোরামের নেতৃবৃন্দসহ মুসল্লীরা অংশ নেয় ।
ফম/এমএমএ/



