আশিকাটি ইউনিয়ন পরিষদ প্রধান গেটের সামনে ধুলাবালির স্তুপ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ২নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদ খুবই গুরুত্বপূর্ণ এলাকায় অবস্তিত। শহরতলীর এই পরিষদের প্রধান গেটের সামনে গেলে মনে হয় এই পরিষদের কোন অভিবাবক নেই। কারণ পরিষদের প্রধান গেটের সামনে ধুলাবালির স্তুপ।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে গিয়ে দেখাগেছে বহু লোকজন পরিষদের এসেছেন টিসিবির পন্যসামগ্রী ক্রয় করার জন্য। কিন্তু পরিষদের প্রধান গেটের সামনে দাঁড়ানো অনেকটা অসম্ভব। প্রধান গেটের সামনে বৃষ্টি মৌসুমে কর্দমাক্ত থাকে। আর এখন সুস্ক মৌসুমে প্রচন্ড ধুলাবালি।

পন্য সামগ্রী ক্রয় করতে আসা একাধিক বাসিন্দার সাথে কথা হয়। তারা বলেন, পরিষদের সামনে কোন যানবাহন নিয়ে এসে দাঁড়ানো সম্ভব হয় না। ধুলাবালি নাকের মধ্যে প্রবেশ করে এবং মালপত্র নষ্ট হয়ে যায়।

গেটের সামনে কিছু সময় অবস্থান করে দেখাগেছে যানবাহনগুলোর চাকা বালুর গর্তে পড়ে আছে। অনেকেই দুরে গিয়ে যানবাহন পার্কিং করে রেখেছে। পায়ে হেঁটে চলাও অনেকট কষ্টকর।

এই বিষয়ে বক্তব্যের জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা কাউকে পাওয়া যায়নি। গ্রাম পুলিশ বসে টিসিবির মাল বিক্রির কাজে সহযোগিতা করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্বে পতিত সরকারের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পলাতক। তার চেয়ারম্যান পদ বাতিল হয়েছে। তিনি একাধিকবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও প্রধান গেটের সামনে কোন ধরণের উন্নয়নমূলক কাজ করেননি। ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়নে বাজেট থাকলেও তারা উদ্যোগ গ্রহণ করেননি। যে কারণে বৃষ্টি ও সুস্ক মৌসুমে ইউনিয়ন পরিষদে আসা শত শত সেবা গ্রহীতা দুর্ভোগ পোহাতে হয়। ভুক্তভোগীরা এই স্থানটি চলাচলের উপযোগী করে তোলার দাবী জানান।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম