আল আমিন একাডেমি শিশু কর্ণারে নান্দনিকতার ছোঁয়া

চাঁদপুর: শিক্ষার জন্য যেমনি প্রয়োজন যথাযত পাঠদান তেমনি প্রয়োজন সুন্দর পরিবেশ। আগেকার সেই বেত পরিহার করে শিক্ষকগণ বর্তমানে শিক্ষার্থীবান্ধব পাঠদানে বেশ মনোযোগী। এরই ধারাবাহিকতায় শ্রেণীকক্ষে নান্দনিকতার ছোঁয়া এনেছে আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ।

প্রতিষ্ঠানটির বর্তমান গভর্নিং বডি শিশু শ্রেণীর মাধ্যমে নান্দনিকতার কার্যক্রম শুরু করে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় একাডেমির প্রাক প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ আব্দুল হামিদ মিয়াজির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, শুধু বই থেকেই শিখলেই হবেনা। আমাদেরকে শিখতে হবে ক্লাস থেকে, পরিবেশ এবং আশেপাশে যা কিছু সৃষ্টি হয়েছে তা থেকে। প্রাথমিক শাখাগুলোকে সুন্দর একটি রূপ দিতে আমরা কাজ করছি।

বর্তমানে সকালবেলা মক্তবের নিয়ম বন্ধ। যে কারণে অভিভাবকরা ইচ্ছে করলে ফজরের নামাজের পরে একাডেমির মসজিদের মক্তবে পড়াতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন আল আমিন একাডেমি ছাত্রী শাখার প্রাক প্রাথমিক ইনচার্জ উম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক মো. কবির হোসাইন খান, সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, মোয়াজ্জেম হোসেন, আবুল বাশার সহ অভিভাবকরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম