হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভাইকন এনিমেল সাইন্সের সার্বিক সহযোগিতায় কৃত্রিম প্রজনন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ সহকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ জুলহাস আহমেদ, হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীন মিয়া, হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ সহকারী অফিসার ডাঃ শরীফা খাতুন প্রমূখ।
এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ খোরশেদ আলম, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, মোহাম্মদ ফরহাদ হোসেন, মো আবু বকর মিয়া, আব্দুর রহমান শেখ, ইব্রাহিম, মিজানুর রহমান, আল আমিন, আহসান হাবীব, জানে আলম, হোসাইন, আবুল হোসেন, মাসুদ মোল্লা, মিলন হোসেন ,আবুল বাশার, মোঃ শাহাদাত, গোলাম মাওলা, আখতার হোসেন, মহিউদ্দিন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, মাহবুবুল ইসলাম প্রমূখ প্রশিক্ষণার্থীবৃন্দ।
ভাইকন এনিমেল সাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজন খান তার বক্তব্যে বলেন, আমাদের ঔষধ গুলো বাজারে অন্যান্য ঔষধের তুলনায় গুণগত মান অনেক ভালো, আমাদের পণ্যগুলো ভারত, ভিয়েতনামাসহ বিভিন্ন দেশ থেকে আমদানী করা হয়। আমাদের ঔষধের ব্যবহার প্রান্তিক খামারীদের কাছে পৌছালে খামারীরা উপকৃত হবে।
ফম/এমএমএ/


