হাইমচর (চাঁদপুর): ঢাকাস্থ হাইমচর উপজেলার সমাজ ও জনকল্যাণমূলক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বেপজার সাবেক সদস্য এজেডএম আজিজুর রহমান। তিনি ২০২২-২৩ সেশনে প্রথমবার সভাপতি হয়েছিলেন। ২০২৪-২০২৫ সেশনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) সমিতি গঠিত নির্বাচন কমিশনার সমিতির পঞ্চম বার্ষিক সাধারণ সভায় এজেডএম আজিজুর রহমানকে সভাপতি এবং কন্ট্রোলার ও অডিটর জেনারেল আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
সুদীর্ঘ ৩৬ বৎসরের সরকারি চাকুরীর কর্মজীবনে তিনি বেপজার সাবেক সদস্য, বিশেষকরে বিদেশী ও দেশী বিনিয়োগকারীদের আকৃষ্টকরনে ও শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি ইনভেস্টরস সার্ভিসেস কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে নিজস্ব প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন এবং দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণে ও প্রয়োজনীয় সহায়তাকরনে কাজ করছেন।
তিনি বাংলাদেশের রপ্তানি বিদেশি-দেশী বিনিয়োগ আকর্ষণ ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ইপিজেডসমূহ স্থাপনে ও সম্প্রসারণকাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত আছেন।
দীর্ঘ ৮ বৎসর যাবৎ স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের উপদেষ্টা ও সাংগঠনিক কাজে জড়িত।
এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, কোরিয়া বাংলাদেশ চেম্বারের পরিচালক, জাপান বাংলাদেশ চেম্বার এ বাংলাদেশ চায়না চেম্বারের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। তিনি সবসময় নিঃস্বার্থভাবে এলাকার বহু মানুষের কর্মসংস্থান ও অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন।
হাইমচরের শিক্ষার উন্নয়নে ও কর্মসংস্হানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে স্কুলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া তিনিই প্রথম হাইমচরের বিশাল চরসমূহে সরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রস্তাব পেশ করেন।
এজেডএম আজিজুর রহমান ১৯৫৬ সালের ৮ এপ্রিল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামে বন্দে আলী মুন্সী বাড়ীর এক রত্নগর্ভা ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
ফম/এমএমএ/



