‘আওয়ামী লীগ সরকারের আমলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়’

চাঁদপুর: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে একটি মানুষও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবেনা। একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই জনগনের ভাগ্যের পরিবর্তন হয়। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুননির্মাণ, সংস্কার ও মেরামত কাজের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মহিবুল্লা সৌরভ এর সভাপতিত্বে ও ডাঃ রতন চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালেহ আহম্মেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।

আরো বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, স্ব্যাস্থ সহকারী নমিত রানী সরকার, নাসিমা মমতাজ, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল প্রমূখ। স্বাগত বক্তব্য দেন-ডাঃ নুরে আলম মজুমদার ।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, বাদল নন্দী, উত্তম ঘোষ, এমরান চৌধুরী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন রিপন মীর, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, মোঃ হোসেন সরকার, জমির পাটোয়ারী, মতলব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্ব্যাস্থ কর্মী ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম