‘সরকার শিক্ষার প্রসারে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন’

চাঁদপুর: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপারদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউসুল আজম পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁদপুর ২ আসনের সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল।

তিনি বক্তব্য বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষার প্রসারের ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।এখন দেশে শিক্ষার্থীদের শিক্ষার মনোরোম পরিবেশ তৈরি হয়েছে। উন্নত পরিবেশে পাঠদান করছেন শিক্ষকগন। শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। তেমনি শিক্ষকগনকে ও বেতন ভাতা সহ নানাবিধ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। আগামীতে আওয়ামীলীগ যদি আবারো রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে পারে তা হলে আপনাদের দাবীগুলো অবশ্যই পূরন করার জন্য চেষ্টা করবে।

তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিএনপি জামাত জোট দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিতে শিক্ষকদের মাঝে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছে, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। তাই আপনাদের বলবো তাদের কোন প্রপাকান্ডে কান না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইসএম কবির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা, ওসি তদন্ত সালেহ আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল দেওয়ান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রেনু, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর মাইরিন সুলতানা প্রমুখ।

ফম/এমএমএ/