চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আইন বিধি মেনে অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার ছায়া সরকার হিসেবে এ সরকারকে সহযোগিতা করবেন।
সোমবার (১২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী ভবনে দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এসরকারকে হটিয়ে কিংবা খাটো করার জন্য জনগণের উপর আবার পেট্টোল বোমা মেরে যদি কেউ ক্ষমতা নিতে চায়, এই বিষয়ে পূর্বেও বলেছি, এখনো বলছি তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। রাজপথেই তাদেরকে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার সম্পাদক সাজেদুল হাসান চৌধুরী দীপু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
ফম/এমএমএ/


