চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ আরিফ হোসাইনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।
অ্যাড: আরিফের পিতা চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা মো. কালাম পাঠান গত ১৭ অক্টোবর রাত ১২ টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
বুধবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর চেয়ারম্যান ঘাট বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জাতিয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. মহসিন খান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. শাহজাহান মিয়া, ছোট সুন্দর আল-আমিন ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ, মরহুমের মেঝো ছেলে এডভোকেট মো. আরিফ হোসাইন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল হাসান রিপন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, শহর জামায়াতে ইসলামির আমির শাহজাহান খান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এড. জিশান আহমেদ রিপন, শহর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদাউস খান সহ মরহুমের আত্মীয় স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন।
অ্যাড: আরিফ হোসাইনের বাবার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড: এ.টি. এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রীপন সহ কাযকরী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী এবং সমিতির অনান্য আইনজীবীগণ শোক সন্তপ্ত পরিবারের প্রতির গভীর সমবেদনা জানিয়েছেন।
ফম/এমএমএ/



