অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানের জরিমানা 

চাঁদপুর : চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় দুই প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মহামায়া বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং পচা বাসী মিষ্টির শিরা সংরক্ষণ করার অপরাধে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ১০হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় জনসেবা ফার্মেসী মালিককে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নষ্ট পঁচা মিষ্টির শিরা ধ্বংস করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম