অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে: সুজিত রায় নন্দী

চাঁদপুর : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষে বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে। অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু ও জীবানু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চায়, সেসব অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সংগ্রাম অশুভ শক্তির বিরুদ্ধে অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ধর্ম। সারাদেশে ডেঙ্গু মহামরাীকে প্রতিরোধ করতে আজকের এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিলেক অফিসার (আরএমও) ডা. নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী ও যুবলীগের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন বাবর প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের হাতে ডেঙ্গু ও জীবানু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতারা।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম