ঝড়ে উড়ে গেল চাঁদপুর লঞ্চঘাটের ৩ র‌্যাম, ভোগান্তি

চাঁদপুর : চাঁদপুরে প্রচন্ড গতিতে আসা ঝড়ের কবলে পড়ে উড়ে গেল চাঁদপুর নৌ-টার্মিনালের যাত্রীদের নিরাপদে লঞ্চে উঠার জন্য স্থাপন করা ৩টি র‌্যাম। এতে করে যাত্রীরা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায়ও ভোগান্তিতে পড়ে চরম আকার ধারণ করে আছে।

জানা যায়, হঠাৎ করে প্রচন্ড গতির ঝড়ের কবলে পড়ে বিআইডব্লিউটিএ চাঁদপুর নৌ-টার্মিনালের লঞ্চঘাটের ৩টি র‌্যাম কোথায় জানি উড়ে যায়। এতে করে চাঁদপুর-ঢাকাসহ বিভিন্ন রুটে যাতায়তরত যাত্রীদের ভোগান্তি বেড়ে চরম আকার ধারন করেছে।

এছাড়াও লঞ্চঘাটের দায়িত্বে থাকা টিআই তার কার্যক্রম পরিচালনার কক্ষের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি বন্ধি অবস্থায় তিনি দায়িত্ব পালন করতে হচ্ছে।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ মে) দিনগত রাত সাড়ে ৮টায় শহরের মাদ্রাসা রোডস্থ নতুন নৌ-টার্মিনাল এলাকায়।

যাত্রীরা জানিয়েছেন, প্রচন্ড গতিতে আসা প্রবল ঝড় ও মারাত্বক দমকা হাওয়ার কারনে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ে এই ঘটনা ঘটে বলে নৌ-ঘাটে অবস্থান রত যাত্রীরা জানান।

লঞ্চ যাত্রী মো: করিম মিয়া ও রেজাউল করিম জানান, লঞ্চঘাটে দুটি পন্টুনের নিরাপত্তায় মাঝখানে রেম থাকার কথা থাকলেও বর্তমানে নৌ-ঘাটে সেই র‌্যাম নেই। এতে করে পন্টুন থেকে অপর পন্টুনে পারাপারে নারীসহ শিশুদের মারাত্মক আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এতে করে মারাত্মক নিরাপত্তা হীনতায় যাতায়াত করতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা একান্ত জরুরি হয়ে পড়েছে।

চাঁদপুর নৌ-টার্মিনালের দায়িত্বে থাকা বন্দর ও পরিবহন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বলেন, প্রচন্ড ঝড়ে নৌ-টার্মিনালের র‌্যাম বাতাশের গতিবেশী থাকায় ছুটে অন্যত্র চলে গেছে। সে র‌্যাম খুজে বেড় করে স্থাপনের চেস্টা অব্যাহত আছে। হারিয়ে যাওয়া র‌্যাম পাওয়া নাগেলে নতুন র‌্যাম ঢাকা থেকে এনে স্থাপন করা হবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম