সেবার জন্য মানুষের পাশে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী

চাঁদপুর :  চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম ইয়াজদানী (এনাম) চৌধুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন বাজার এলাকায় গণসংযোগ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় নিজ বাড়ি থেকে শুরু করে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকা তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঘুরেন।

এ সময় তিনি নিজ পরিচয় তুলে ধরার জন্য সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন বয়সী লোকদের সাথে কথা বলেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

তার সাথে থাকা সমর্থকরা জানান, এনাম চৌধুরী একজন পরিস্কার পরিচ্ছন্ন লোক। তিনি ইউনিয়নের অবহেলিত মানুষেল পাশে দাঁড়ানোর জন্য তারা তাকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করেছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫হাজার গাছের চারা বিতরণ করেছেন। সামাজিক কাজেও এগিয়ে আসছেন।

গণসংযোগকালে অনেকেই তার সাথে কুশল বিনিময় করেন এবং পরিচিত হন। পরিচিত হতে গিয়ে তিনি বেশ সাড়া পেয়েছেন।

এনাম চৌধুরী বলেন, মূলত আমি ইউনিয়নের লোকদের দোয়া পাওয়ার জন্য সবার সাথে সাক্ষাৎ করেছি। আমার ইচ্ছে আছে ইউনিয়নবাসীর সেবা করার। সাধারণ মানুষ ও ভোটাররা যদি আমার পাশে থাকে তাহলেই অবশ্যই সেবা করার সুযোগ পাব। বাকি সব আল্লাহর ইচ্ছা। তবে আমি যেহেতু মানুষের পাশে এসে দাঁড়িয়েছি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবো। কারণ মানুষের সেবাই হচ্ছে সৃষ্টিকর্তার সেবা করা।

এদিকে এই দিন তিনি জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হওয়ার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে জীবন বৃত্তান্ত জমা দেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম