বাংলাদেশ ফুটবল লীগ: চাঁদপুরে শুক্রবার খেলবে মোহামেডান শনিবারে নামবে আবাহনী

চাঁদপুর স্টেডিয়ামে

চাঁদপুর: জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফুটবল লীগের দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর চাঁদপুর স্টেডিয়াম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শুক্রবার (২ অক্টোবর ) বিকেল ৩ টায় মাঠে নামবে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব। অপরদিকে একই ভ্যেনুতে কাল ৩ অক্টোবর শনি বার ম্যাচে অংশ নিবেন ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র।

বাংলাদেশের ঐতিহ্যবাহী মোহামেডানের স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচ শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফকিরাপুল ইয়াং ম্যানস ক্লাবের সাথে খেলায় অংশ নেওয়ার জন্য দলটি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে পৌঁছে অনুশীলন শুরু করে দেয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি কোচ আর্জেন্টিনার ফানান্দ ভেরানার তত্ত্বাবধানে দলের ফুটবলাররা অনুশীলন করেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ মাতানো খেলোয়াড় ও বর্তমান দলের ম্যানেজার আরমান আজিজ এর সাথে এই প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন শুক্রবার ফকিরাপুল এর সাথে আমাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ সদস্যের দলটি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পৌঁছে নেমে পড়েন অনুশীলনের জন্য। ইনশাল্লাহ আমরা আশা করি চাঁদপুর স্টেডিয়ামে প্রচুর দর্শক উপস্থিত হবেন এবং আমরা জয়লাভ করব।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালেই মাঠে এসে উপস্থিত হবেন ফকিরাপুল ইয়াং ম্যানসের দলটি।

চাঁদপুরে সাবেক ফুটবলার ও বিভিন্ন ক্রিয়া সংগঠকদের সাথে আলাপকালে জানা যায় যে স্বাধীনতার পর এই প্রথম চাঁদপুর স্টেডিয়াম মাঠে জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফুটবল লীগের খেলা গুলো অনুষ্ঠিত হচ্ছে। এই মাঠে আবাহনী ,মোহামেডান স্পোর্টিং ক্লাব ,বসুন্ধরা কিংস ,ওয়ান্ডাস ক্লাব , ফরাশশগঞ্জ, ফকিরাপুল সহ বিভিন্ন জাতীয় পর্যায়ের দল গুলো খেলবে । চাঁদপুরের মাঠে এর আগে ঢাকার শীর্ষ পর্যায়ের ফুটবল দল গুলো কখনো খেলতে আসেনি। চাঁদপুর জেলা সাবেক ফুটবলার ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা মনে করছেন জাতীয় পর্যায়ের এ ধরনের ফুটবল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে ফুটবলের সেই ঐতিহ্য আবারো ফিরে আসবে।

বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।

শনিবার ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। প্রথম পর্বের শেষ ম্যাচটি চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আয়োজকদের সূত্রে জানা গেছে দুই দলেই দেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সহ নাইজেরিয়া, নেপাল ও অস্ট্রেলিয়ার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল লীগের প্রথম পবের খেলা শুরু হয়েছিল শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

চাঁদপুরজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন জনু বলেন, জাতীয় পর্যায়ের এই ফুটবল আয়োজনকে ঘিরে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের ফুটবল খেলা দেখার জন্য ২০ টাকা করে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম