রপুরচণ্ডীতে ইউপি নির্বাচন ঘিরে সক্রিয় বিএনপি, ৬০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচণ্ডী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বেশ জমে উঠেছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করতে তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দলীয় সমর্থন পেতে চেয়ারম্যান পদে ১০ জন এবং মেম্বার পদে সর্বমোট ৫০ জন প্রার্থী প্রাথমিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

​তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক পীরজাদা বরকত উল্লাহ খান।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান জসিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ সরকার মিলন।

​সভায় তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ১০ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তারা হলেন— চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত মিয়াজী,বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ দর্জি,সহ-সভাপতি আলম খান,  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফ মাহমুদ কবির ছৈয়াল, ইতিহাস গাজী, সুফিয়ান খন্দকার ও ওমর গাজী।

​এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ মেম্বার) পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জনসহ মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন বলে জানানো হয়।

​বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম