ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাদেরকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার কালু মাস্টার (৬৫), যুবলীগ নেতা ইব্রাহিম রহমান সৈকত (৩৫) এবং সামসুল (৪২)।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ গ্রপ্তারের বিষিয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুস সাত্তার বিএনপি অফিস ভাংচুর এবং যুবলীগ নেতা একই ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের ইব্রাহিম রহমান সৈকত এবং পশ্চিম রূপসা গ্রামের সামসুল আলমকে সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম