রাজরাজেশ্বরে চেয়ারম্যান প্রার্থী কবির চোকদারের গণসংযোগ  

চাঁদপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী  যুবদল নেতা কবির চোকদার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) বিকেলে  ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনি  এই গণসংযোগ করেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী কবির চোকদার বলেন,আমি আপনাদের সন্তান।আশা করছি আগামী দিনে আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন ।  যদি আমি জনপ্রতিনিধি নির্বাচিত হই  তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করব।
তিনি আরো বলেন, আপনারা জানেন  ইতিমধ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই এই এলাকায় বিভিন্ন  উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছেন।তিনি রাজরাজেশ্বর কে সব সময় গুরুত্ব দেন ।আমি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি   এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে চেষ্টা করবো।যাতে আগামী দিনে এই এলাকায় মানিক ভাইয়ের হাত আরো শক্তিশালী হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার, সহ সভাপতি হাফেজ দেওয়ান, হাবিবুর রহমান প্রাধানীয়া,  সহ সাধারণ সম্পাদক সেকুল বেপারী, হানিফ ঢালী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিউল্লা সরকার, সাধারণ সম্পাদক  সালে আহাম্মদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবেজ দেওয়ান, সাধারণ সম্পাদক আবুল মোল্লা, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বচ্চু বেপারী,ইউনিয়ন হুমায়ুন বেপারী,  যুবদলের সহ সাধারণ সম্পাদক আলমগীর মাল, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার সরদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম বিল্লাল পাটওয়ারী, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান প্রাধানীয়া,  সাধারণ সম্পাদক শাহজালাল মাল, তাতি দলের সভাপতি এবাদুল্লা দেওয়ান, কৃষক দলের সভাপতি হানিফ আসামী, সাধারণ সম্পাদক আলতাফ বেপারী, মনসুর আহমেদ, হুমায়ুন ঢালী, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর মাল, ৯ ওয়ার্ড  সভাপতি হাছান গাজি,৭ নং ওয়ার্ড সভাপতি মো: আলী সরকার, সাধারণ সম্পাদক জয়নাল মোল্লাসহ  বিএনপি যুবদল ছাএদল স্বেচ্ছাসেবকদলসহ   অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম