কচুয়ায় টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

কচুয়া  (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরেজমিন তদন্তে যোগ্য বিবেচিত হওয়ার পরও  ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর এবং মজুমদার টেন্ডার্স দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অন্য এক প্রতিষ্ঠান শাকিল ষ্টোর ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠে।
জানা গেছে, টিসিবি ডিলার নিয়োগে গোহট উত্তর ইউনিয়নে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়োগে আবেদন করেন। তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মজুমদার টেন্ডার্স, ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর এবং মেসার্স শাকিল ষ্টোর । তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠান সঠিক কাগজপত্র থাকলেও মেসার্স শাকিল ষ্টোর কাগজপত্র গরমিলের অভিযোগ রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টিসিবি ডিলার নিয়োগে আবেদনের প্রেক্ষিতে সরজমিনে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে আসলে এই ইউনিয়নে মেসার্স শাকিল ষ্টোর নামে ব্যবসায়ী প্রতিষ্ঠান পায়নি । তদন্ত কর্মকর্তা মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠানের সকল কাগজপত্র যাচাই বাছাই করে পাওয়া সত্ত্বেও তদন্ত কর্মকর্তাদের বিবেচিত হওয়ার পরও শাকিল ষ্টোর ডিলার নিয়োগ দেওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠেছে। যেখানে দুই প্রতিষ্ঠানে স্থানীয় প্রশাসনসহ তদন্ত কর্মকর্তারা সুপারিশ করার পরেও সুপারিশ প্রাপ্তহীন একটি প্রতিষ্ঠান কিভাবে টিসিবি ডিলার নিয়োগ পায় ?
স্থানীয় ব্যবসারে আরো দাবি করেন, মেসার্স সাকিল ষ্টোর ডিলার নিয়োগে তার গোহট উত্তর ইউনিয়নের খিলার বাসিন্দা হলেও তার দোকানের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র তেমন দেখাতে পারেনি।
টিসিবি ডিলার নিয়োগের তদন্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মোঃ নাহিদ  ইসলাম জানান, কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর  ইউনিয়নে টিসিবি ডিলার নিয়োগে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠান আবেদন করেন।  সরেজমিন গিয়ে তিনটি ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে  মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যায়। মেসার্স শাকিল নামে ষ্টোর কোন ব্যবসা প্রতিষ্ঠান ওই ইউনিয়নে পাওয়া যায়নি। এছাড়াও মেসার্স শাকিল ষ্টোর ব্যবসা  প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক ডকুমেন্ট দেখাতে পারেননি। মজুমদার টেন্ডার্স এবং ভাই ভাই মুদি ও মনোহারি ষ্টোর  ব্যবসা প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক থাকায় ওই দুই প্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসন সুপারিশ করেন।
মেসার্স সাকিল ষ্টোরের স্বত্বাধিকারী শাকিল হোসেন জানান, আমার সকল কাগজপত্র সঠিক এবং  ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম