চাঁদপুর : সরকারি বিভিন্ন দপ্তরের দূর্নীতি অনিয়ম ঠেকাতে সেবা বঞ্চিত দেশের যে কোনো নাগরিক এখন থেকে অনলাইনে ঘরে বসেই যে কার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ জন্য তাকে নিজ মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সরকারের “অভিযোগ প্রতিকার ব্যবস্থা”(জিআরএস)এর grs.gov.bd সাইটে প্রবেশ করে নিজ পরিচয় দিয়ে সরকারের কাছে অভিযোগ করতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.এরশাদ উদ্দিনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব অনুষ্ঠানের প্রশিক্ষক মিজ শাহানারা বেগম।
এ সময় শাহানারা বেগম বলেন, আমরা একটি দূর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে তুলতে এবং সরকারের সেবা নিশ্চিত করতে “অভিযোগ প্রতিকার ব্যবস্থা”(জিআরএস) সিস্টেম চালু করেছি। কিন্তু এই সেবা সম্পর্কে সাধারণ মানুষের এখনো ধারণা হয়নি। এজন্য আমরা জেলায় জেলায় গিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের লোকজনদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যাতে করে সরকারের সেবা বঞ্চিত যে কেউ যে কার বিরুদ্ধে অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ ৩০দিনের ভেতর অভিযোগকারীর এসব অভিযোগের নিস্পত্তি করতে অঙ্গিকারবদ্ধ ।
ফম/এমএমএ/



