চাঁদপুর: চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম শহরের প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন।তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন বাসির, প্রতিবন্ধী ও স্বাস্থ্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দ।
প্রশাসক প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের বিভিন্ন চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি এ স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন।
ফম/এমএমএ/



