চাঁদপুর: গণতন্ত্রের মা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সাবেক চেয়ারপাসনের দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর – হাইমচর ৩ আসনের ( সংসদ সদস্য) শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি।
চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শনিবার (১৫ আগষ্ট) বিকেলে শহরের রাজবাড়ি কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিমউদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সলিমুস সালাম, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝী, সাধারণ সম্পাদক অ্যাড.হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী সহ জেলা বিএনপি, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/



