কচুয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় যুবদল নেতা 

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বড় তুলাগাঁও থেকে পিলগিরী পর্যন্ত দীর্ঘ ৩০ বছরের অবহেলিত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা যুবদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু।

​সম্প্রতি ভারী বর্ষণে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীর এই কষ্টের কথা শুনে উপজেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন শাক্কু তাৎক্ষণিকভাবে নিজের অর্থায়নে ইট ও বালু দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।

​এলাকাবাসী জানান, তিনি এর আগেও বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কাজে নিয়মিত অবদান রেখে আসছেন।

​এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাখাওয়াত হোসেন শাক্কু বলেন, আমি অতীতেও এলাকার মানুষের পাশে ছিলাম। মানুষের কল্যাণে কাজ করতে পারলে মনে প্রশান্তি পাই। বেহাল এই রাস্তাটির কথা শুনে তাৎক্ষণিকভাবে আমি আমার নিজস্ব অর্থায়নে এটি সংস্কার করে দিয়েছি। আমার অসুস্থ বাবা-মায়ের জন্য সবাই দোয়া করবেন, যেন আমৃত্যু মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে পারি।

এদিকে রাস্তাটি স্থায়ীভাবে পাকাকরণের জন্য তিনি ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে পরামর্শ করেছেন।

ফম/এমএমএ/রাছেল/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম