চাঁদপুরে নিশি রোড সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে নিশি রোড সোসাইটির উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে নিশি রোড এলাকায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর নৌ- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
নিশি রোড সোসাইটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি, সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন মিজি, ওয়ার্ড যুবদলের সভাপতি কালু রাঢ়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত খান, নিশি রোড সোসাইটির সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হয়। আর সামাজিক সংগঠনগুলো সেই কাজটি করে থাকে। এসব সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের ভালো মানুষগুলো একত্রিত হয়ে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তোলে। মানবিক কাজের পাশাপাশি আমাদেরকে নতুন প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায়, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, এই সংগঠনটি যেমন অসহায় মানুষের  পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি  মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সামনের সারিতে থেকে কাজ করবে।‌ তারা এমন একটি সমাজ গড়ে তুলবে, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে, শান্তিতে এবং সম্মানের সাথে বসবাস করতে পারবে।
অনুষ্ঠানের শুরুতেই নিশি রোড সোসাইটির কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাস্টার, সহ-সভাপতি মোঃ মোশারফ খান, মোঃ হযরত আলী, মোঃ চুন্নু সরকার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর আলী বেপারী (সানি), নেছার আহমেদ রুবেল, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন খোকন, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির পলাশ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল খান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ এরশাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মঈনউদ্দীন পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ ফরিদ আহমেদ এরশাদ, সহ-প্রচার সম্পাদক রনি দেওয়ান, সদস্য মেহেদী হাসান ভূঁইয়া রনি, হোসেন দেওয়ান, মোঃ রাসেল হাওলাদার, মোঃ হুমায়ন কবির বাবু।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম