চাঁদপুর : চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আরও ৮ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যরা হলেন-নাঈম শুভ (১৯), রনি ছৈয়াল (১৮), মনির হোসেন (১৮) রাজিব মাঝি (১৯), মো. রবিন (১৮), ফয়সাল বেপারী (১৮), রাহুল ঢালী (১৮) ও শাওন আহাম্মদ (১৯)। এদের বাড়ী শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশে আজ শহরের পুরাণ বাজার থানার একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। এ সময় পুরান বাজার মধুসুধন স্কুল মাঠ সংলগ্ন পৌরসভার পুরাতন কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় নন. এফ.আই.আর প্রসিকিউশন এবং পুলিশ আইনের ৩৪ ধারা মূলে আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/



