
হাজীগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক চাঁদপুর জেলার অধীনে আলীগঞ্জ দারুস সুন্নাহ একাডেমির বৃত্তিপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, উপজেলা সভাপতি মো. আক্তার হোসেন প্রমুখ।
মাদরাসার মোহতামিম ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পূর্বাঞ্চলের সভাপতি হাফেজ মাও. মাহমুদুল হাসান শুভ’র সভাপতিত্বে বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এরপর নবীন শিক্ষার্থীদের ছবক দেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. আরিফুল ইসলাম।
মাদরাসার মহিলা শাখার প্রধান শিক্ষক শিখা আহম্মেদ, সিনিয়র শিক্ষক মাও. ক্বারী জাকারিয়া ও মাও. ইকবাল হোসেন জসিমের যৌথ উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, সাংগঠনিক ইব্রাহিম মির্জা, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপজেলা সহ-সভাপতি আবুল ফারাহ মজুমদার, শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসেবে হাবিবুর রহমান আক্তার, জাহাঙ্গীর হোসেন, ডা. কায়কোবাদ, হীরন, কাউছার আলম, আজাদ হোসেন, মোস্তফা কামালসহ অন্যান্য অতিথিবৃন্দ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত ২৫জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল, ১০ জন সাধারণ ও ৯ জন স্কুল গ্রেডে বৃত্তি পেয়েছে।
ফম/এমএমএ/


