
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে আসন্ন ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে মরহুম রুশদী পরিবারের সদস্যদের কবর জিয়ারত, মিলাদ মাহফিল,পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১মার্চ) বিকালে শাহতলী রুশদী বাড়ি প্রাঙ্গনে এতিমখানার ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
ঈদ উপহার বিতরণের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী শাহতলী রুশদীর পরিবারের কৃতিসন্তান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যারয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন , সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, সাবেক মেম্বার মো: সফিক কারী, পূর্ব শাহতলী হিফজুল কুরআন হাফিজীয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, সহকারি শিক্ষক হাফেজ মো: রাকিব মিয়াজী, স্থানীয় তাদের মিজি সহ এতিম খানার ছাত্রবৃন্দগণ ও মুসল্লিগন।
অনুষ্ঠানের পূর্বে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী ও শাহমাহমুদপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী সহ রুশদী পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ।
ফম/এমএমএ/



