হাসান আলী সপ্রাবি এর ভবনে আগুন! নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চাঁদপুর!

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, পাশাপাশি মৃদু ভূমিকম্পের অনুভুব! এসময় ভবনে আটকা পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী! উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছায়! মৃদু ভূমিকম্পের পরে আবার মাঠে সৃষ্ট হয় অগ্নিকান্ডের! এসময় জীবত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়! এদিকে মাঠের পাশে থাকা লেকের পানিতে পড়ে গেলে তাকেও উদ্ধার করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের ডুবুরি দল! সবই ছিলো কৃত্রিম উপায়ে সৃষ্ট মহড়ার অংশ বিশেষ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড জনসচেতনতামূলক মহড়াতে এসব চিত্র তুলে ধরেন চাঁদপুরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের প্রশিক্ষিত সদস্যরা। এসময় তাদের এসব জনসচেতনতামূলক মহগাতে রেডক্রিসেন্টের সদস্যরাও সহযোগিতা করেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি সভাপতির বক্তব্যে বলেন, দূর্যোগের অতন্দ্র প্রহরী হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। দেশে যেকোন দুর্যোগের সময় তারা নিজেদের কথা চিন্তা না করে কাজ করে থাকে। এর পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরাও ভালো কাজ করে।

এডিসি বলেন, কিছু কিছু দূর্যোগ রয়েছে যা মনুষ্য সৃষ্টি। বর্তমানে দালনা-কোঠা গুলো নিয়ম শৃঙ্খলা না মেনে একটা ব্লিডিং এর সাথে আরেকটা ব্লিডিং প্রায় পাশাপাশি তৈরি করে থাকে। কৃত্রিমভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তখন আগুন নেভানোর থেকে পাষাপাশি অন্য ব্লিডিং লেগে যায়। এছাড়কও শহরে ডোবা বা খাল ভরাট হয়ে যাওয়ার ফলে আগুন নেভাতেও ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পোহাতে হয়।

তিনি আরো বলেন, আমাদের অসচেতনতার কারণে আমরা দূর্যোগের কবলে বেশি পড়ছি। প্রকৃতিক দূর্যোগের সাথে আমাদের কোন হাত নেই, তবে নিজেদের অসচেতনার কারণে কৃত্রিম দূর্যোগের সৃষ্টি হচ্ছে। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

এসময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ পুনার্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান।

এসময় মহড়া দেখতে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ মাঠে ভীড় জমায়। এসময় তারা অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে প্রাথমিক ভাবে কি কি করনীয়, তার বেশ কিছু সহজ পন্থা পরিলক্ষিত করেন। এছাড়াও মহড়াতে গ্যাস সিলিন্ডার লিকেজের করনীয় কিছু উপায় হাত কলমে জনসাধারণের নিজ হাতে করে দেখাতে সহায়তা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম