হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন এলাকা থেকে গাঁজার প্যাকেটসহ তাকে আটক করা হয়।
ওই নারীর নাম শিউলি খাতুন। তিনি বাগেরহাট জেলার মোংলা থানাধীন উত্তর চাঁদপাই গ্রামের আসাদুল শেখের মেয়ে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শিউলি খাতুনকে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/


