হাজীগঞ্জে জামায়াতের বিপুল পরিমাণ গঠণতন্ত্র, বই ও প্রচারপত্র জব্দ

রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে জামায়াতের বই বিতরণ

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে জামায়াতের দলীয় প্রচারণার ন্য বই বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ৭নং পশ্চিম বড়কুল রামচন্দ্রপুর কাছিমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই গুলো বিতরণ করা হয়।

ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির ক্লাস শিক্ষক জামায়াত নেতা মিজানুর রহমান শিক্ষার্থীদের মাঝে জামায়াতের গঠণতন্ত্র, প্রচারপত্র বই বিতরণ করেন।

মিজানুর রহমান চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ ২২ বছর যাবৎ এই মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছে।

গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অফিসার ইনচার্জ আ. রশিদ ও ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদ্রাসায় আসেন শিক্ষক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিনকে জব্দকৃত বইসহ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছে নিয়ে যান। এ সময় হাজীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গির আলম উপস্থিত ছিলেন।

পরে থানা পুলিশ শিক্ষকদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজীগঞ্জ বাজারস্থ রজনীগন্ধা মার্কেটে জামায়াত নেতা কবির হোসেনের মালিকানাধীন ইসলামীয়া লাইব্রেরী থেকে জামায়াতের প্রচারণার জন্য সংরক্ষিত রাখা প্রায় ৫শ পিস বই, জামায়াতে ইসলামের গঠণতন্ত্র ইত্যাদি বই জব্দ করে নিয়ে যায়।

শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকের অপকর্মের জন্য তিনি নিজে দায়ী থাকবেন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যা করণীয়, ওনারা তাই করবেন।

রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সভাপতি ও বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম তিনি বলেন, জামায়াত ইসলাম নিষিদ্ধ সংগঠন। এই শিক্ষক প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করলো এর কঠিন শাস্তি হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম