হাজীগঞ্জে অসহায় ও দরিদ্রদের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ

হাজীগঞ্জে একজন গ্রাম পুলিশ সদস্যের হাতে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেন, সহকারী পুলিশ সুপার মনিষ দাস ও অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

হাজীগঞ্জ (চাঁদপুর): পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা তিনটায় থানা চত্ত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ দিন প্রধান অতিথি চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদের পক্ষে গ্রাম পুলিশসহ অসহায় ও দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সহকারী পুলিশ সুপার মনিষ দাস। এ সময় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলামসহ থানায় কর্মরত অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম