হাজীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা

হাজীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী রোটা. রুহিদান বণিক ৪র্থ বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হিসাবে সম্মানিত হওয়ায় তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়।
হাজীগঞ্জ (চাঁদপুর): চতুর্থবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা হিসাবে সম্মানিত হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রোটা. রুহিদাস বণিকের ব্যবসায়ীক অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের ম্যানেজার মানিক দে, সাধন দাশ ও সাখাওয়াত মিজির নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী রোটা. রুহিদাস বণিককে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক ( শ্রেষ্ঠতের সম্মাননা গ্রহণের ছবি) প্রদান করা হয়।
একই সময়ে রোটা.রুহিদাস বণিকের ছেলে বাবু লোকনাথ বণিক সাগরকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে কেক কেটে আনন্দ উদযাপন করেন মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় প্রতিষ্ঠানের কর্ণধার রোটা. রুহিদাস বণিকের দীর্ঘায়ু ও সুস্থতা এবং ব্যবসায়ীক সমৃদ্ধি কামনা করে নিয়মিত কর দিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে কামনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রকৌ. গোবিন্দ শীল, সুকুমার বণিক, বাবুল সাহা, মো. আবুল কালাম, মো. ছালাম, মো. আলাউদ্দিন, মো. তারেক ভুইয়া, মো. আল-মামুন প্রধান, মো. আরিফ, মো. মজিবুর রহমানসহ মেসার্স রুহিদাস বণিক কনস্ট্রাকশন ডিপার্টমেন্টসহ রোটা. রুহিদাস বণিকের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লার কান্দিরপাড়ে একটি কনভেনশন হলে কর অঞ্চল কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ করদাতাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ড কর নীতি সদস্য ড. শামস্ উদ্দিন আহমেদ এর কাছ থেকে রোটা. রুহিদাস বণিক ৪র্থবার শ্রেষ্ঠ করদাতার ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
এর আগে রোটা.  রুহিদাস বণিক এর পূর্বে ২০১০, ২০১১, ২০১৬ সালে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার শাখার দীর্ঘ কয়েক বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও রোটা. রুহিদাস বণিক সামাজিক সংগঠন বনফুল সংঘ’র নির্বাচিত সভাপতি। তিনি হাজীগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ মৈত্রী শিশু উদ্যানের পরিচালক (অর্থ) হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, উচ্চঙ্গা ইসকন মন্দিরের সভাপতি’সহ অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম