‘স্মাট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ অগ্রনী ভূমিকা পালন করতে হবে’

চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী।
তিনি বক্তব্যে বলেন, রফিক ভাইসহ আমরা এ স্কুলকে প্রতিষ্ঠা করেছি। এ স্কুলের পড়ালেখার মান অত্যান্ত ভালো ও সুনাম রয়েছে। আজকে শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে আমি অত্যান্ত আনন্দিত ও আপ্লূত। এ স্কুলের উন্নয়নে জন্য যা যা করণীয় আমি সব করবো।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে আধুনিকায়ন করেছেন। প্রতিটি ছেলেমেয়েকে সুশিক্ষায় মানুষের মতো মানুষ হতে হবে। কারণ বিশ্বে মেধার প্রতিযোগিতা চলছে। বিশ্ব এখন তথ্য প্রযুক্তির যুগ। এ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে ২০৪১ সাল পর্যন্ত টার্গেট নিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন।
সুজিত রায় নন্দী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করেছেন, যার সুফল দেশের প্রতিটি নাগরিক ভোগ করেছেন। জননেত্রী নতুন করে স্মাট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মাট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়ায়। জননেত্রী শেখ হাসিনা হলেন মানবতার নেত্রী, বিশ্ব মানবতার মা বিশ্ব মানবতার নেতা। সারা বিশ্বে এখন শেখ হাসিনার সুনাম। অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে বিদেশি অর্থায়ন বন্ধ করা হয়েছে। শেখ হাসিনা সেই নেত্রী দেশীয় অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ শেখ হাসিনার প্রশংসা করে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি আর শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণ করেছি। কেউ ভাবতে পারেনি দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, মাটির নিচে পাতাল রেল, কর্ণফুলী টার্নেল হবে। যারা প্রতিহিংসা অপরাজনীতি করে উন্নয়নে বিশ্বাসী না তারা এসব দেখেন না। তিনি সবাইকে জননেত্রী শেখ হাসিনা ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সুজবত রায় নন্দী  বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত জোট দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা পরিহার করতে হবে,দলের ঐক্য দলের বিজয় নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, প্রধামন্ত্রী শরখ হাসিনা ক্ষমতায় আসার পরে উন্নয়ন করে যাচ্ছেন। তার সুফল ভোগ আপনারাও করেছেন। বঙ্গবন্ধুকে হতে্যার মধ্যদিয়ে দেশকে পাকিস্তানে রুপান্তরিত করতে চেয়েছিলো জিয়াউর রহমান, এরশারদ ও খালেদা জিয়া। যারা দেশকে পিছিয়ে দিতে চেয়েছিলো তারা ক্ষমতায় আসার পরে ৫ বার দুনী তিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। তাদেরকে এ দেশ থেকে উক্ষাত করতে হবে। জেলা আওয়ামী লীগের পতাকাতলে প্রধামন্ত্রী শরখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছি। সকলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আজকে শিক্ষার্থীদেন পারফরম্যান্স দেখে আমার মনে হচ্ছে স্বাধীনতার সংগ্রামকে প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি। আমরা আওয়ামীলীগ আদর্শকে বিশ্বাস করি। কোন ব্যক্তিকে বিশ্বাস করি না। কোন দলেন কোন নেতাকে যদি বিশ্বাস করন তাহলে ভুল করবে। আসুন শেখ হাসিনার নৌকাকে জয়জুক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাই। এলাকার মুরুব্বিদের ধন্যবতদ জানাই।
চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজি, আলুর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে এম মনিরুজ্জামান চৌধুরী।
চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মকবুল হোসেন মাস্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. ছিদ্দিকুর রহমান ঢালী, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, জেলা যুবলীগের সদস্য আব্দুল মালেক চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম