স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ড. ফেরদৌসী কাদরীকে সংবর্ধনা

চাঁদপুর: গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক “স্বাধীনতা পুরস্কার”-২০২৩ এ ভূষিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

মঙ্গলবার (৬ জুন) এই উপলক্ষে তাঁর উপস্থিতিতে মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের মাঠ পর্যায়ের গবেষণা স্টেশনের হল রুমে আয়োজিত সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতলব আইসিডিডিআিরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ অহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ।

অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি), তাসনিম আক্তারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম