
এ উপলক্ষ্যে চাঁদপুরে আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের আয়োজনে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত হবে।
শিল্পপ্রিয় সকলকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি মো. মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু।
উল্লেখ: কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৬২ বছর পেরিয়ে গেল তাঁর জন্মের, লোকান্তরিত হয়েছেন তা-ও বহু বছর হতে চলল; কিন্তু বাঙালির জীবন ও মানসে তাঁর উপস্থিতি প্রতিমুহূর্তে এতই দেদীপ্যমান যে মনেই হয় না তিনি নেই। তাঁর জন্মদিন বাঙালির কাছে পরিণত হয়েছে আনন্দ–উৎসবের দিনে।


