চাঁদপুর: চাঁদপুর নতুনবাজার-পুরাণবাজার সেতুর নিচের অংশের দেয়াল হঠাৎ বৃষ্টির পানির চাপে প্রায় ২০ ফুট অংশের মাটি ধ্বসে পড়ে গেছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল পুরাণবাজার এলাকার ব্রীজের পূর্বপাশে ধ্বসকৃত স্থানে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে ব্যাগ ভর্তি ইট, বালু দিয়ে দ্রুত সংস্কার করা হয়।
জানা যায়, হঠাৎ বৃষ্টির পানির চাপে মঙ্গলবার ভোরে নতুনবাজার-পুরাণবাজার সেতুর পুরাণবাজার এলাকার পূর্বপাশের দেয়াল ভেঙ্গে প্রায় ২০ ফুট মাটি ধ্বসে পড়ে যায়।
এতে করে বড় ধরনের গর্তের সৃস্টি হয়। পরে খবর পেয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহার নির্দেশে ধ্বসকৃত স্থানে ব্যাগ ভর্তি ইট ও বালু দিয়ে ভাঙন স্থানটি দ্রুত সংস্কার করা হয়।
এসময় চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



