মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) বিকালে কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ৩নং ওয়ার্ড কর্তৃক খান বাড়িতে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন বেপারির সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর। আয়োজনে ছিলেন কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী।
পরে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ নাউরী গ্রামের কামাল প্রধান বাড়িতে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন প্রধানের সভাপতি অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল। উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই। কারণ তিনি ইতোমধ্যে দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে বার বার ম্যাসেজ দিচ্ছেন। তিনি ৩১ দফার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কেমন বাংলাদেশ গড়তে চান। ফ্যাসিষ্ট সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগে মানুষ সঠিক বিচার পায় নি। তাই সবার আগে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এ জন্য তারেক রহমানের বিকল্প নেই।
তিনি আরো বলেন , স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, অর্থনৈতিক খাতসহ সকল খাতগুলো ধ্বংস করে দিয়েছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। তারা বর্হিবিশ্বের ইন্দনে বাংলাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে নস্ট করে দিয়েছে যাতে করে এই বাঙালী জাতি একেবারেই ধ্বংস হয়ে যায়। দেশের এই ক্লান্তিলগ্ন সময়ে দেশের হাল ধরতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার বিকল্প নেই।
আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান, সহ-সভাপতি গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাৎ ভুইয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ হাসান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। কলাকান্দা ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
ফম/আরাফাত/এমএমএ/



