শ্বাশত সত্য (কবিতা)

—মাহমুদ হাসান সজীব
জন্ম জন্মান্তরের অতৃপ্ত মন নিয়ে পথে পথে ফিরছি।
এক শাশ্বত সত্যের খোঁজে,
অনেক জন্মের ব্যথায় সেজেছি।
গতানুগতিকতায় যাপিত জীবন,
ভীষণ একঘেয়ে আর ক্লান্ত আজ,
বহুদিনের তৃষ্ণার্থ মন।
পরতে চায় সেই অমোঘ সত্যের তাজ।
একঘেয়ে চাওয়া পাওয়া,
আর মেকি ভালোবাসার জগৎ;
বড় তুচ্ছ লাগে।
অনন্ত তৃষিত এই পথিক হৃদয়ে,
বিষাদের সুর বাজে।
এই বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত ঐশ্বর্য
কিছুই চাই না, কিছুতেই মন লাগে না,
জাগতিক অনন্ত কোলাহলমুখরতা ভেদ করে
এক অবিনাশী সুরে আমি চির আনমনা ।

ফোকাস মোহনা.কম