শোকে তপ্ত বাঙালি

মোঃ আকতার হোসেন ।। নীরবতায় ছেয়ে যায়, ভারী বুটের শব্দে কারা এলো? সম্বিত ফিরে পায়নি কেউ!নিস্তব্ধ, গভীর রাত, গভীরতা ক্রমশ বাড়ছে, আর বাড়ছে ভারী বুটের আওয়াজ।বিকট শব্দে কেঁপে উঠছে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি। সর্বশেষ করে দিয়েছে ঘাতকেরা,রক্তাক্ত করেছে সারা বাড়ি। কাউকে ছাড়েনি সেদিন। হ্যাঁ,ওটা আমাদের নেতা বাঙালির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। যেখানে সেদিন রক্তাক্ত হয়েছিলো বাঙালির স্বপ্ন, রক্তাক্ত হয়েছিলো জাতীর পিতা, রক্তাক্ত হয়েছিলো বঙ্গমাতা। রক্তাক্ত হয়েছিলো শিশু শেখ রাসেল, কোটি কিশোরের প্রাণ, রক্তাক্ত হয়েছিলো শেখ জামাল,শেখ কামাল তারুণ্যের শক্তি।
আমরা আমাদের নেতাকে হারিয়েছি, বাঙালির অমূল্য ধন, জাগরণ শক্তি। সেই হারানো শোকের দিন ১৫ আগস্ট। মহান শোকে তপ্ত বাঙালি দিয়েছে বলিদান,শহীদ হলো জাতীর পিতা শেখ মুজিবুর রহমান।
শ্রান্ত মনে বলতে চাই, মহান এই ত্যাগের দিনে স্মরণ করি বঙ্গবন্ধুর পরিবারকে,তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। বিপথগামীরা আমাদের জাতির পিতাকে কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি আমাদের চেতনা, জাগরণ এবং শক্তি। বঙ্গবন্ধুর দেখানো আদর্শকে সামনে রেখে এগিয়ে চলতে হবে দেশ ও জাতির কল্যাণ সাধনায়। নিজেদেরকে বিলীন করে দিতে হবে দেশ ও দেশের স্বাধীনতা রক্ষায়। কারণ আমরা হারতে শিখিনি!আমরা ‘৫২ এবং ‘৭১ এর আন্দোলন করা বিজয়ী জাতি। যাদের ত্যাগের বিনিময়ে রচিত হয়েছে বাংলাদেশের ইতিহাস।

ফোকাস মোহনা.কম