শিশুদের রঙ তুলিতে ঈদের ছোঁয়া

চাঁদপুর: ওরা এতিম, ওরা শিশু। কিন্তু ঈদের আনন্দ সব শিশুদের জন্য একই। ওদের মাথায় একটু হাত বুলিয়ে দেয়া ভালো কাজের বড় অংশ। রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছিলো পবিত্র মাহে রমজান। বিদায় নিয়ে গেলে আমাদের মাঝ থেকে। রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে আনন্দিত করে তুলতে চাঁদপুর সরকারি শিশু পরিবারের শিশুরা এখন ব্যস্ত।

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার শিশু পরিবারের শিশুরা তাদের রঙ তুলির ছোঁয়াতে রাঙাচ্ছে আভ্যন্তরের সড়কগুলো। খুবই আপন মনে তাদের কাজগুলো করতে দেখাগেছে।

এদিকে এতিম শিশুদের ঈদের আনন্দ যেন কমতি না হয় সে জন্য বৃহস্পতিবার (২০ এপ্রিল) তাদেরকে ঈদের পোষাকসহ অন্যান্য সামগ্রী উপহার হিসেবে তাদের হাতে তুলে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। প্রতিবছরই তাদেরকে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী দেয়া হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম