চাঁদপুর : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ বলেছেন, সমাজ থেকে অন্যায়, অত্যাচার উঠিয়ে দিতে তোমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। তাই বলে এ নয় যে তুমি এখন গিয়ে মারামারি করো। নিয়মতান্ত্রিক ভাবে এবং তোমাদের প্রতিবাদের মাধ্যমর বাংলাদেশে যেন আর দুর্নীতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার ভূমিকা রাখবে তোমরা। আমরা তোমাদের পিছনে আছি আর তোমরা হচ্ছো অগ্রগামী সৈনিক।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল রুমে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে পিতা মাতার মুখে হাসি ফুটাবো। সমাজ এবং দেশের মানুষের মুখে হাসি ফোটাবো। তোমার কারনে সমাজ ও রাষ্ট্র যেন উন্নতি হয়। ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যাবে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. সোহেল রানার সভাপতিত্বে প্রতিষ্টানে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
ফম/এমএমএ/



