মতলব উত্তর (চাঁদপুর): শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপির মমতাময়ী মা রহিমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস। গত ৬ মে শিক্ষামন্ত্রী মা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এক শোক বার্তায় এমএ কুদ্দুস বলেন, ভাষা সৈনিক মরহুম এমএ ওয়াদুদ এর সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মমতাময়ী মা রহিমা ওয়াদুদ (৮৯) মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে আমরা মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ পরিবার শোকাত। এবং মতলব উত্তর উপজেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছি। আমি নিজেও মর্মাহত এবং গভীর শোক প্রকাশ করেছি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।
জানা গেছে, ৭ মে বাদ আছর জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
ফম/এমএমএ/


