হাজীগঞ্জ (চাঁদপুর): সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
এদিন বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, আপনাদের কথা না ভেবে তিনি (শেখ হাসিনা) ভারতে পালিয়ে গেছেন। আপনারা কিভাবে ভাবেন, তিনি দেশে ফিরে আসবেন। এতেই বুঝা যায়, আপনাদের বিশ^াসের ঘাটতি রয়েছে। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের লাখো-কোটি নেতাকর্মীসহ দেশের আপামর জনতাকে বুকে আগলে রেখে দেশেই ছিলেন। তিনি স্বামী-সন্তান হারিয়ে ছিলেন, অসুস্থতায় ভুগেছেন। দেশ ত্যাগের জন্য বারবার চাপ-সৃষ্টি করা হলেও তিনি এদেশের মানুষকে ছেড়ে যাননি।
তিনি বলেন, আজ আওয়ামী লীগ দুইভাগে বিভক্ত। এর মধ্যে লুটেরা ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়েছে। আর যারা দলের নিরিহ কর্মী-সমর্থক তারা দেশেই আছেন। যারা ভারতে রয়েছেন, তাদের গাত্রদাহ হয়ে গেছে। দলের কর্মী-সমর্থকরা তাদের প্রতি যেভাবে বিমুখ হচ্ছে, একসময় বাংলাদেশে আওয়ামী লীগ নামক দলটি থাকার সম্ভাবনা নেই। সেজন্য তারা টাকা পয়সা দিয়ে সন্ত্রাসী ভাড়া করে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
তিনি বলেন, একটি আধিপত্য রাষ্ট্রের প্ররোচনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা বলে দিতে চাই, হাজীগঞ্জ-শাহরাস্তিতে এ ধরনের কোন কাজ করতে দেওয়া হবেনা। যারা শান্ত পরিবশেকে অশান্ত করতে চায়, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া হবেনা। আমরা দেশের উন্নয়ন চাই, শান্তি চাই। ধৈয্যরে সীমা পার হলে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরো বলেন, আপনাদের নেত্রী পালালেন কেন? সেদিন (২০২৪) চৌঠা আগস্ট যদি তিনি জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করতেন এবং আগামি ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতেন, তাহলে-তো আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না। কারণ, এই আওয়ামী লীগের সাথে ২২ বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে আরো খেলা হয়েছে। আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষ্পেশিত করা হয়েছে। আমাদের সহ্যের সীমা আছে। তোমাদের সহ্যের সীমা নেই। মাত্র ২৭ মাস ক্ষমতা নেই। এর মধ্যে চালান শেষ হয়ে গেছে?
ইঞ্জি. মমিনুল হক বলেন, যারা ব্যাংক লুট করেছে, আমরা তাদের বিচার করতে চাই। এই সুযোগ তো আমাদের দিতে হবে। নিষিদ্ধ দলের কারো প্রতি আমাদের ক্ষোভ নেই। কিন্তু যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে মাঠে থাকবে। আমরা এসব সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ করবো।
গত ৭ নভেম্বরের বক্তব্য বিষয়ে তিনি বলেন, ওই বক্তব্য নিয়ে মিথ্যাচার করে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আজকে আমি ওই বক্তব্যের স্পষ্ট করে বলছি যে, যারা আমার অফিস ও নেতাকর্মীদের বাড়ি-ঘর পুড়িয়েছেন। আমার দলের নেতাকর্মীদের মারধর ও রক্তাক্ত করেছেন, হত্যা করেছেন। মিথ্যা মামলা দিয়ে শতশত নেতাকর্মীদের জেলে দিয়েছেন, হয়রানি ও নির্যাতন করেছেন, আমরা তাদেরকেই খুঁজছি। ওইদিন তাদেরকে উদ্দেশ্যে করেই বক্তব্য দিয়েছি। তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসার কথা বলেছি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীর উপস্থাপনায় হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনিপর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টু, মিজানুর রহমান সেলিম, উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর ছাত্রদলের সভাপতি দ্বীন ইসলাম টগর প্রমুখ।
ফম/এমএমএ/



