শাহরাস্তি পৌর ১ ও ১১ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ 

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে পৌরসভার ১ ও ১১ নং ওয়ার্ড বিএনপি।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় ১১ নং ওয়ার্ডের সাহেব বাজারে ও সন্ধ্যা ৭টায় ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতায় পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশদ্বয়ে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।

১১ নং ওয়ার্ডে পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আঃ কাইউম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিএনপি নেতা ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার প্রমুখ।

১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আঃ রবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম, গাজী ফিরোজ, সালাউদ্দিন, শাখওয়াত হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রন শুধু বিএনপির দাবী নয় এটি গনমানুষের দাবী। সরকার ব্যার্থ হয়ে গুম-খুনের রাজনীতি বেছে নিয়েছে। যার ফলশ্রুতিতে ভোলায় গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিমকে হত্যা করেছে।

ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম