শাহরাস্তি (চাঁদপুর): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার ( ৮ এপ্রিল) বিকাল ৩টায় শাহরাস্তি গেইট দোয়াভাংগায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ’র সভাপতিত্ব উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় বিএনপি নেতা মোস্তফা খান সফরী।
উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. সাহেদুল হক মজুমদার, যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, আলী আজগর মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আসগর হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, পৌর সদস্য সচিব মোঃ আবুল হায়দার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল খালেক প্রমূখ।
ফম/এমএমএ/



