শাহরাস্তিতে স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষ্যে জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস ২০২৩ পালিত হয়েছে।

‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী, গাইনী কনসালটেন্ট ডাঃ তানজিনা সুলতানা, হৃদরোগের কনসালটেন্ট ডাঃ মোঃ আহসানুল কবীর, শিশু বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ আতিকুর রহমান, ডাঃ সাইফুল্লাহসহ হাসপাতালের অন্যন্য মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাস্থ্য বিভাগের যাত্রা শুরু হয়। স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বন্ধুরপথ পেরিয়ে অর্ধশতাব্দীতে তা আজ মহীরুহে পরিনত হয়েছে। আজ মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে। মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়নসহ স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতি সাধিত হয়ে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহুদূর।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম