শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত 

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস  উদযাপন করা হয়েছে।
শুক্রবার  (১৬ ডিসেম্বর) সকালে সুর্যোদয়ের সাথেসাথে  উপজেলা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে শাহরাস্তি থানা পুলিশ।এরপর উপজেলায় স্থাপিত শহীদ মিনারে  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী,  উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, পৌরসভার পক্ষে মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের পক্ষে সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল,এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, স্কাউট প্রতিষ্ঠানের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাড়ে ১১টার সময় বিজয় দিবস উপলক্ষে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান।
বিকেল ৪ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ও  অতিথি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকল সরকারি আধা-সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া সুবিধাজনক সময়ে আশ্রয়ন প্রকল্প, আদর্শ গ্রাম, হাসপাতাল ও এতিমখানায় এবং হতদরিদ্র ব্যক্তিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম