শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমান জনক বক্তব্যের প্রতিবাদে সমাবেশ

শাহরাস্তি (চাঁদপুর) : শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমান জনক বক্তব্য দেয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন শাহরাস্তি উপজেলা ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মেলন কক্ষে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২৬ মার্চ হাজিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার পার্টির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর কথা বলেন। এতে মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছে। আজকের এই প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধারা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শাহরাস্তি উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।.

বিশেষ অতিথি ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী, সহ কমান্ডার মিনাল কান্তি সাহা, শাহরাস্তি উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি, শহিদ হোসেন পাটোয়ারী, আব্দুল মমিন মোল্লা প্রমুখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম