শাহরাস্তিতে নতুন রূপে শুভ হোটেল 

শাহরাস্তি (চাঁদপুর): পৌনে শতাব্দীর পারিবারিক ঐতিহ্য নিয়ে শাহরাস্তি উপজেলার মেহের বাস স্টপেজ এলাকার বাদিয়া জামে মসজিদ সংলগ্ন শুভ হোটেল নতুন রূপে যাত্রা শুরু করেছে।
বুধবার (১৯ এপ্রিল) এ উপলক্ষে এক মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।
এতে শাহরাস্তি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়কোবাদ আজাদ, বাদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আওয়ামী লীগ নেতা নুর উদ্দীন মিরন বিএসসিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাদিয়া জামে মসজিদের ইমাম আলমগীর শাহ আলকাদেরী।
শুভ হোটেলের সত্বাধিকারি কাজী মো. শামসুল হক জানান,  হোটেল ব্যবসা তাদের পারিবারিক ঐতিহ্য। প্রায় পৌনে শতাব্দী ধরে বংশ পরম্পরায় তাঁরা সুনামের সাথে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এখানে দেশি খাবারের পাশাপাশি থাই ও চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া পার্টি সেন্টারে বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সভা, সেমিনারসহ যেকোনো অনুষ্ঠান আয়োজন ও বিভিন্ন ইভেন্টে খাবার সরবারাহের ব্যবস্থা রয়েছে।
তিনি আরও জানান, রেস্টুরেন্টটিতে চট্টগ্রামের থেকে আগত অভিজ্ঞ বাবুর্চি দ্বারা মেজবান সার্ভিস চালু করা হয়েছে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম