শাহরাস্তিতে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

শাহরাস্তি (চাঁদপুর): মেয়াদ উত্তীর্ণ এবং স্যাম্পল ঔষধ সংরক্ষণের দায়ে শাহরাস্তিতে ২ টি  প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক নূর হোসেন রুবেল এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা গেছে, শাহরাস্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও  স্যাম্পল বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে অভিযুক্ত করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম